ছদ্মবেশে পথে দাঁড়িয়ে ফুচকা খেয়েছেন দীপিকা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
প্রতীকী ছবি
ফুচকা দুই বাংলার অসম্ভব জনপ্রিয় একটি পথখাবার। ঢাকা কিংবা কলকাতা, ফুচকা খাওয়াকে সেলিব্রেট করা হয়। সেলিব্রেশনের শুরু ১০ টাকায় কটা আর শেষ ‘ফাউ’-এ। ফুচকার অমোঘ টানে লোকে বারবার ছুটে আসে, পাড়ার মোড়ের দোকানে, কিংবা ফেভারিট ফুচকা স্পটে।
তবে, দীপিকা অর্থাৎ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই ফুচকার টানে সুদূর মুম্বই থেকে কতবার কলকাতার বিবেকানন্দ পার্কে ঢুঁ মেরেছেন, সে খবর কি জানেন?
দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কের ‘দুর্গা পণ্ডিত কা ফুচকা’। ইংরেজিতে বড়-বড় করে লেখা। এই স্টলেই কয়েক দশক ধরে শঙ্কর পণ্ডিত ফুচকা সাজিয়ে চলেছেন শালপাতায়। আর দীপিকার কাছে এই শঙ্করের ফুচকাই হচ্ছে প্রেম। কপিল শর্মা জনপ্রিয় শোতে অংশ নিয়ে, দুর্গা পণ্ডিতের এই ফুচকাকেই শ্রেষ্ঠ ফুচকার দোকানের সীলমোহর দিয়েছেন স্বয়ং দীপিকা।
লেককালীবাড়ির পাশে দুর্গা পণ্ডিতের ফুচকা। কলকাতা শহরের সেরা ফুচকা বিক্রেতাদের মধ্যে অন্যতম এই দুর্গা পণ্ডিতের ফুচকা। তার দোকানের সবচেয়ে জনপ্রিয় দই ফুচকা এবং আলুর দম ফুচকা।
কপিল শর্মার শো-তে এসে দীপিকা বলেন, ছদ্মবেশে তিনি রাস্তায় দাঁড়িয়ে দুর্গা পণ্ডিতের ফুচকা খেয়েছেন। ঠিক এই ফুচকা দোকানের থেকে দু’পা হাঁটলেই সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ব্র্যান্ড আউটলেট। দীপিকা কপিলকে বুঝিয়েও দেন, ঠিক কোথায় দুর্গা পণ্ডিতের ফুচকা পাওয়া যাবে।
১২০ বছর বয়স হয়ে গিয়েছে দুর্গা পণ্ডিতের দোকানের। মায়ের হাতে দোকান শুরু হলেও, তার মৃত্যুর পর তার স্বামী এবং পুত্র মিলে দোকানটি চালায়। একাধিক বলি-টলি সেলেবরা খেয়েছেন এই দোকানের ফুচকা। তবে শুধু ফুচকা নয়, ঝাসঝাল আলুর দম, এই দোকানের অ্যাড অন! দীপিকা কি আলুর দম চেখে দেখেছেন কখনও?
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা










